ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলা ও গুলিবর্ষণ মামলায় মহিলালীগ নেত্রী মহুয়া আটক মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-পাইপ ধ্বংস, লাখ টাকা জরিমানা মাধবপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২১ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত তরুণীর, ভারতীয় শিক্ষার্থী নায়ফার, পরিবারের আদরের ‘নুনি’কে হারিয়ে শোকের ছায়া মাধবপুরে জগদীশপুর-নোয়াপাড়া-শাহাপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ নজরদারিতে পুলিশ সুপার জাহাঙ্গীর, ২ ফোন জব্দ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট শিক্ষানুরাগীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুমকিতে পৃথক অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৫

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক।

  • আপডেটের সময় : ০৬:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১২০ সময় দৃশ্য
২৭২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। এ ঘটনার পর আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে তাঁর প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পিওএইচএস-১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত একটি আড়াইতলা ভবনে সোমবার (১৯ অক্টোবর) রাত থেকে অভিযান শুরু করে ডিবি। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চলে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভবনটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাসা। তিনি এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টি পরিচালনার অভিযোগ রয়েছে।

অভিযানকালে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরাকেই বিকল্প দেখছে দিল্লি

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক।

আপডেটের সময় : ০৬:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬