ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আন্তর্জাতিক সামরিক চিকিৎসা সংস্থার নেতৃত্বে প্রথমবারের মতো আমিরাতের নারী মেজর জেনারেল নদীভাঙনকবলিতদের খোঁজখবর নিলেন এবং আংগারিয়া ও সাতানীতে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম শাহিন হাওলাদার ​ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তজুমদ্দিনে ৩০ বিদ্যালয়ের ১৮০ কাব সদস্যের অংশগ্রহণে কাব হলিডে অনুষ্ঠিত মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত বরিশালে তৃণমূল গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন ফুজাইরাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় পরিবারের ৩ সদস্য নিহত বহুজাতিক ক্রেতাদের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে Global Sourcing Expo 2026

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • আপডেটের সময় : ১২:০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৩ সময় দৃশ্য
২৩

মোঃ সাগর হোসাইন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্রেডিট কার্ড ব্যবহার করে আন্তঃব্যাংক লেনদেনের মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। টানা ৩৬ ঘণ্টার অভিযান চালিয়ে বগুড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, সাতটি ব্যাংকের এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়া গ্রামের মো. শহিদুল ইসলাম ওরফে রিপন (৩৭) এবং তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নওগাঁ শাখার গ্রাহক শহিদুল ইসলাম রিপনের একটি চলতি হিসাব রয়েছে। ওই হিসাবের বিপরীতে ২০১৫ সালে তাঁকে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই কার্ড ব্যবহার করে তিনি পূবালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের একাধিক হিসাবে অর্থ স্থানান্তর করতে থাকেন।

প্রথম দিকে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে প্রতিটি লেনদেনের পরিমাণ বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত করা হয়। এভাবে ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও সাইবার অপরাধ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তাদের নেতৃত্বে দলটি অভিযান শুরু করে।

পুলিশ জানায়, একটানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম রিপন ও তাঁর স্ত্রী নিশিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শয়নকক্ষের কাঠের আলমারিতে রাখা একটি ব্যাগ থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া সাতটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আত্মসাৎ করা অর্থের একটি অংশ দিয়ে তাঁরা বগুড়ায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে জমি কিনেছেন বলে জানা গেছে। বাকি অর্থের একটি অংশ বিলাসী জীবনযাপনে ব্যয় করেছেন বলেও প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অর্থ স্থানান্তরের পুরো প্রক্রিয়া, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং উদ্ধার করা কার্ড ও চেকবইয়ের সূত্র ধরে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করা এবং আত্মসাৎ করা বাকি অর্থ উদ্ধারে তদন্ত কার্যক্রম চলছে।

‎আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

আন্তর্জাতিক সামরিক চিকিৎসা সংস্থার নেতৃত্বে প্রথমবারের মতো আমিরাতের নারী মেজর জেনারেল

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেটের সময় : ১২:০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬