ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া হরমুজ প্রণালিতে জাহাজে হাম/লায় ১১ ভারতীয় আ/হত মান্দায় মা/দক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের ২ মাসের কা/রাদণ্ড নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিও -সহ গ্রেপ্তার ৪ কাউনিয়ায় আখতার হোসেন এমপি’র উদ্যোগে দুস্থ,অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ১৯ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জের ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ পরিদর্শনে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দ্রুত সংরক্ষণের তাগিদ

কাউনিয়ায় অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা মৌসুমীর বাঁচার আকুতি মোবাইল: 01926152039 নগদ, বিকাশ ও রকেট (পার্সোনাল) মোস্তাফিজুর (মৌসুমির চাচা): 01723508709

  • আপডেটের সময় : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৩৩ সময় দৃশ্য
৫৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
বয়স মাত্র ১৭ বছর। যে বয়সে একটি মেয়ের স্বপ্ন থাকার কথা নতুন জীবন, সুন্দর ভবিষ্যৎ গড়ার—সেই বয়সেই মৌসুমি আক্তারের দিন কাটছে বিছানায় শুয়ে শুয়ে, অসহ্য শারীরিক যন্ত্রণায়। চিকিৎসার অভাবে ধীরে ধীরে অসহায় হয়ে পড়েছেন তিনি। চোখে-মুখে একটাই আকুতি—“আমি বাঁচতে চাই, আমাকে চিকিৎসা করিয়ে বাঁচান।

রংপুরের কাউনিয়া উপজেলার নিজ দর্পা গ্রামের দিনমজুর মাসুদার রহমানের মেয়ে মৌসুমি আক্তার। চার বোনের মধ্যে সে সবার বড়। পরিবারের নিজস্ব কোনো জমিজমা নেই। অন্যের জমিতে বসবাস করে কোনো রকমে সংসার চালায় পরিবারটি। বাবা ঢাকায় শ্রমিকের কাজ করে যে সামান্য আয় করেন, তা দিয়ে ছয় সদস্যের সংসারের খাবার জোগাড় করাই কঠিন। সেখানে মেয়ের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা ব্যয় করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে গঙ্গাচড়া উপজেলায় মৌসুমির বিয়ে হয়। বিয়ের প্রায় আট মাস পর অন্তঃসত্ত্বা অবস্থায় পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পায় সে। এরপর থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ কষ্টের জীবন।মেয়ের চিকিৎসার জন্য দিনমজুর বাবা নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। স্থানীয় সমাজের মানুষের সার্বিক সহযোগিতাও পেয়েছেন। কিন্তু দীর্ঘদিন চিকিৎসার খরচ চালাতে গিয়ে একসময় নিঃস্ব হয়ে পড়েন তিনি। এখন আর মেয়ের চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য নেই তাঁর।

পরিবারের অভিযোগ, মৌসুমি অসুস্থ হয়ে পড়ার পর তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনও তেমন খোঁজখবর রাখেননি। ফলে অসুস্থ মেয়েকে নিয়ে আরও বেশি অসহায় হয়ে পড়েন তাঁর বাবা-মা।বর্তমানে প্রায় এক মাস ধরে নানার বাড়িতে আশ্রয় নিয়েছেন মৌসুমি। তাঁর নানাও একজন দিনমজুর। নাতনির চিকিৎসার খরচ জোগাড় করার মতো সামর্থ্য তাঁরও নেই। ফলে একদিকে অসহ্য যন্ত্রণা, অন্যদিকে চিকিৎসার অর্থের অভাব—দুইয়ের মাঝে আটকে গেছে ১৭ বছরের এই কিশোরীর জীবন।

পরিবারের দাবি, মৌসুমির চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু এই টাকা জোগাড় করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে বিছানায় কাতরাচ্ছেন মৌসুমি।কথা বলতে গেলেই তাঁর চোখে-মুখে ফুটে ওঠে বাঁচার আকুতি। বয়সের তুলনায় জীবনের কঠিন বাস্তবতা তাঁকে যেন অনেকটাই নিঃশেষ করে দিয়েছে। তারপরও আশা ছাড়েননি তিনি। তাঁর বিশ্বাস, সমাজের বিত্তবান ও মানবিক মানুষগুলো পাশে দাঁড়ালে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

মৌসুমির পরিবার সমাজের হৃদয়বান ব্যক্তি, বিত্তবান মানুষ, সামাজিক সংগঠন ও দেশ-বিদেশে থাকা সহৃদয় মানুষের কাছে তাঁর চিকিৎসার জন্য সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন।তাঁদের ভাষ্য, একজন অসহায় মেয়ের জীবন বাঁচাতে সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও হতে পারে মৌসুমির জন্য নতুন জীবনের দরজা।মৌসুমির পরিবার তাই মানুষের কাছে হাতজোড় করে অনুরোধ জানিয়েছে—সাধ্যমতো সহযোগিতা করে এই অসহায় মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য।

সহযোগিতা ও যোগাযোগ
মোবাইল: 01926152039
নগদ, বিকাশ ও রকেট (পার্সোনাল)
মোস্তাফিজুর (মৌসুমির চাচা): 01723508709

মৌসুমির পরিবারের আকুতি—অর্থের অভাবে যেন একটি তরুণ প্রাণের চিকিৎসা থেমে না যায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি

কাউনিয়ায় অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা মৌসুমীর বাঁচার আকুতি মোবাইল: 01926152039 নগদ, বিকাশ ও রকেট (পার্সোনাল) মোস্তাফিজুর (মৌসুমির চাচা): 01723508709

আপডেটের সময় : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬