ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া হরমুজ প্রণালিতে জাহাজে হাম/লায় ১১ ভারতীয় আ/হত মান্দায় মা/দক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের ২ মাসের কা/রাদণ্ড নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিও -সহ গ্রেপ্তার ৪ কাউনিয়ায় আখতার হোসেন এমপি’র উদ্যোগে দুস্থ,অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ১৯ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জের ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ পরিদর্শনে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দ্রুত সংরক্ষণের তাগিদ

চট্টগ্রামে ১২ রবিউল আউয়ালে ধর্মীয় আবহে মুখর নগরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

  • আপডেটের সময় : ১০:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২৭১ সময় দৃশ্য
৪৪৪

স্টাফ রিপোর্টার: মাসুদ আহমদ, চট্টগ্রাম:
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনকে স্মরণ করে আয়োজিত এ বর্ণাঢ্য জুলুসে অংশ নিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো ধর্মপ্রাণ মানুষ। জামেয়া ময়দান প্রাঙ্গণকে কেন্দ্র করে আয়োজিত এ জুলুসে মানুষের ঢলে পরিণত হয় পুরো এলাকা। বিভিন্ন বয়সী মানুষ ধর্মীয় পোশাকে জুলুসে অংশ নেন। হাতে ছিল বিভিন্ন পতাকা ও ব্যানার। দরুদ, সালাম ও নাতে রাসুলের ধ্বনিতে মুখর হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক।

শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন মুসলিম-প্রধান দেশেও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনকে স্মরণ করে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। চট্টগ্রামে জুলুসে অংশ নেওয়া মানুষের সেবায় নগরীর বিভিন্ন স্থানে ব্যক্তি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নেওয়া হয় নানা আয়োজন। কোথাও বিনামূল্যে বিশুদ্ধ পানি, কোথাও জুস ও শরবত, আবার কোথাও মেজবানসহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়। স্বেচ্ছাসেবকরাও আগত মানুষের মাঝে পানি ও খাবার বিতরণে ব্যস্ত সময় পার করেন।

আয়োজনজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ফুটে ওঠে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আতিথেয়তার অনন্য দৃষ্টান্ত। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শ অনুসরণের প্রত্যয় নিয়ে লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামের জশনে জুলুস পরিণত হয়েছে এক বিশাল ধর্মীয় সমাবেশে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি

চট্টগ্রামে ১২ রবিউল আউয়ালে ধর্মীয় আবহে মুখর নগরী ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

আপডেটের সময় : ১০:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬