ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া হরমুজ প্রণালিতে জাহাজে হাম/লায় ১১ ভারতীয় আ/হত মান্দায় মা/দক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের ২ মাসের কা/রাদণ্ড নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিও -সহ গ্রেপ্তার ৪ কাউনিয়ায় আখতার হোসেন এমপি’র উদ্যোগে দুস্থ,অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ১৯ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জের ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ পরিদর্শনে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দ্রুত সংরক্ষণের তাগিদ

চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া

  • আপডেটের সময় : ০৭:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪১ সময় দৃশ্য
৬৯

আলোকিত সময় ডেস্ক নিউজ: সেবার মানোন্নয়ন, নগরবাসীর দুর্ভোগ কমানো ও জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম ওয়াসার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের সময় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম ফুল দিয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। পরে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ইদ্রিস মিয়া। দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম ওয়াসার সেবার মানোন্নয়ন, নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন নবনিযুক্ত চেয়ারম্যান।

ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম ওয়াসার সেবার মান বাড়ানোর পাশাপাশি নগরবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ওয়াসার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান হিসেবে চট্টগ্রাম ওয়াসাকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করব। উপজেলা পরিষদের দায়িত্ব পালনসহ গত ৪০ বছর ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি। ওয়াসার কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই।’

নবনিযুক্ত চেয়ারম্যান আরও বলেন, নগরবাসীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, চলমান সংকটগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান এবং গ্রাহকসেবার মান আরও বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষ যেন ওয়াসার সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা দুর্ভোগের শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসাকে একটি দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সবার সমন্বিত প্রচেষ্টায় ওয়াসার সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে

Tag :
জনপ্রিয় পোস্ট

কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি

চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া

আপডেটের সময় : ০৭:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬