ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ জায়েদ: সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে প্রতিষ্ঠাতার অনন্য উত্তরাধিকার মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার পল্টন ট্রাজেডির বিচারের দাবিতে জলঢাকায় জামায়াতের বিক্ষোভ তেঁতুলিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় সানায়ে তাকাইচি মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী এসইউভি (SUV)-এর ধাক্কায় কেরালা থেকে আসা ২৪ বছর বয়সী এক ভারতীয় প্রবাসী নি*হত হয়েছেন আর্থিক সংকট, নোয়াপাড়া চা বাগানের ৮৫০ শ্রমিকের কর্মবিরতি

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

  • আপডেটের সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯৮ সময় দৃশ্য
৩০৮

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সাদনিমা বিনতে নোমান। প্রথমবারের এই জুটির নাটক ‘আপন পর’ প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। নাটকটি প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই ইউটিউবে প্রায় ৭০ লাখ ভিউ পেয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নাটকটি। মুক্তির পর থেকেই দ্রুত বাড়তে থাকে দর্শকসংখ্যা। প্রথম দিনেই নাটকটির ভিউ ৫৮ লাখ ছাড়িয়ে যায়। দ্বিতীয় দিনে সেই সংখ্যা বেড়ে প্রায় ৭০ লাখে পৌঁছায়।

নাটকটির গল্পে উঠে এসেছে পারিবারিক সম্পর্ক, বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব এবং আবেগের নানা দিক। গল্প ও অভিনয়ের কারণে দর্শকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন অভিনয়শিল্পীরা। বিশেষ করে তৌসিফ মাহবুবের অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে.

‘আপন পর’ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে তৌসিফ ও সাদনিমা ছাড়াও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান, সাকিবা বিনতে আলীসহ আরও অনেকে।

প্রথমবার একসঙ্গে অভিনয় করেই তৌসিফ-সাদনিমার জুটি যে দর্শকদের নজর কেড়েছে, মাত্র দুই দিনে নাটকটির প্রায় ৭০ লাখ ভিউ তারই প্রমাণ দিচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

আপডেটের সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬