ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বেলকুচিতে ৯৯ বস্তা সরকারি চাল নিয়ে তোলপাড়,নেপথ্যে সিন্ডিকেট চক্রের প্রধান আশরাফুল আলম ৫৫তম জাতীয় সমবায় দিবস বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা পেল ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ মাধবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ, খামারিকে ১০ হাজার টাকা জরিমানা হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩ গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান: জিইউকে ও গিভডিরেক্টলির উদ্যোগ নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

  • আপডেটের সময় : ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৫ সময় দৃশ্য
১১

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ লাভলু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৮ নভেম্বর রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই (নিঃ) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মণ্ডলপাড়া গ্রামের মো. মোস্তফার একটি পরিত্যক্ত বসতবাড়িতে মাদক কেনাবেচার উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন।

পরে সেখানে অভিযান চালিয়ে লাভলুকে আটক করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তেঁতুলিয়া মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

বেলকুচিতে ৯৯ বস্তা সরকারি চাল নিয়ে তোলপাড়,নেপথ্যে সিন্ডিকেট চক্রের প্রধান আশরাফুল আলম

তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেটের সময় : ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬