ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার রংপুরে উৎসবমুখর পরিবেশে সাফল্যের বার্ষিক কবি-লেখক মিলনমেলা অনুষ্ঠিত বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি তেঁতুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পাঁচ বছরের ট্যাক্স মওকুফের উদ্যোগ, শান্তি-সম্প্রীতির আহ্বান আলম মোল্লার মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, গ্রেপ্তার হয়নি কেউ উজিরপুরের হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার ৭ নভেম্বর জিয়াউর রহমান পদক্ষেপ না নিলে বাংলাদেশ থাকত না: এম সাখাওয়াত হোসেন

দুবাই পুলিশের মেজর জেনারেল খলিফা বিন দাইন আল মুহাইরির ইন্তেকাল, শোক প্রকাশ শাসক শেখ মোহাম্মদের

  • আপডেটের সময় : ০২:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৯২ সময় দৃশ্য
১৮১

দুবাই প্রতিনিধি, মোঃ আবদুল্লাহ আল মামুন:

সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশের মেজর জেনারেল খলিফা বিন দাইন আল মুহাইরি ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মেজর জেনারেল খলিফা বিন দাইন আল মুহাইরির মৃত্যুতে শোক জানিয়ে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের জনগণের সেবায় তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, দায়িত্ববোধ ও অবদানের প্রশংসা করেন।

মেজর জেনারেল খলিফা বিন দাইন আল মুহাইরি দুবাই পুলিশের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জননিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের মানুষের সেবায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

তাঁর মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

Tag :
জনপ্রিয় পোস্ট

মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

দুবাই পুলিশের মেজর জেনারেল খলিফা বিন দাইন আল মুহাইরির ইন্তেকাল, শোক প্রকাশ শাসক শেখ মোহাম্মদের

আপডেটের সময় : ০২:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬