ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের পরিবহন সুবিধার দাবিতে স্মারকলিপি বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত ‎বগুড়ায় গরিব মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ ‎ নাগরপুরে গাঁ/জা গাছসহ মা/দক ব্যবসায়ী রাসেল গ্রে/প্তার ‎মা/দকের বিরুদ্ধে জিরো টলারেন্স ,কোনাবাড়ী মেট্রো থানার ওসি ইফতেখার আহমেদের কঠোর অবস্থান কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া হরমুজ প্রণালিতে জাহাজে হাম/লায় ১১ ভারতীয় আ/হত

নাগরপুরে গাঁ/জা গাছসহ মা/দক ব্যবসায়ী রাসেল গ্রে/প্তার

  • আপডেটের সময় : ০২:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২৩ সময় দৃশ্য
৪১

(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ৫টি গাঁজাগাছসহ মো. রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।গ্রেপ্তার রাসেল মিয়া উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে এসআই ফারুক আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল।

অভিযানে এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মো. সুমন হোসেন, মো. কামরুল হাসান ও মো. লিটন হোসেন অংশ নেন। এ সময় রাসেল মিয়ার বসতবাড়ির দক্ষিণ ভিটায় সতেজ অবস্থায় লাগানো ৫টি গাঁজাগাছ দেখতে পায় পুলিশ। পরে গাছগুলো মাটি থেকে উপড়ে ডালপালা ও পাতাসহ জব্দ করা হয় এবং রাসেল মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের পরিবহন সুবিধার দাবিতে স্মারকলিপি

নাগরপুরে গাঁ/জা গাছসহ মা/দক ব্যবসায়ী রাসেল গ্রে/প্তার

আপডেটের সময় : ০২:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬