ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভেরসা স্লুইসগেট প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন মধুপুরে ১৫০ সদস্যের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ তজুমদ্দিনে কিশোর-কিশোরী ও তরুণদের নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ মধুপুরে শিক্ষার্থী ঝরে পড়া রোধে ৫৪ দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও অর্থ সহায়তা জমি নিয়ে বিরোধের জের – কুড়িগ্রামে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের  সাংবাদিক তামজিদ হাসানের পরিবারের উপর হামলা বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের পরিবহন সুবিধার দাবিতে স্মারকলিপি বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত ‎বগুড়ায় গরিব মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ ‎ নাগরপুরে গাঁ/জা গাছসহ মা/দক ব্যবসায়ী রাসেল গ্রে/প্তার ‎মা/দকের বিরুদ্ধে জিরো টলারেন্স ,কোনাবাড়ী মেট্রো থানার ওসি ইফতেখার আহমেদের কঠোর অবস্থান

বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের পরিবহন সুবিধার দাবিতে স্মারকলিপি

  • আপডেটের সময় : ০৩:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১৯ সময় দৃশ্য
৩৫

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা নিরসন ও নিরাপদ পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।

বুধবার ৭ই অক্টোবর শিক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও পরিবহন সুবিধার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

স্মারকলিপি গ্রহণকালে সংশ্লিষ্ট কর্মকর্তা শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। বাংলাদেশ ছাত্রপক্ষ বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জাহিদুল ইসলাম শুভ-এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রপক্ষ বরিশাল জেলা ও মহানগরের যুগ্ম আহ্বায়ক আরাফাত ইসলাম মুহিম, যুগ্ম সদস্য সচিব সাজিদ, সদস্য শাহরিয়া তালুকদার (সিহাব), পলিটেকনিক ছাত্রনেতা ইমাম হোসেনসহ সংগঠনের নারী নেতৃবৃন্দ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এ কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রপক্ষ বরিশাল জেলা ও মহানগরের আহ্বায়ক মো. আইউব নবী সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা দ্রুত তাদের যাতায়াত সমস্যা সমাধান এবং নিয়মিত পরিবহন সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভেরসা স্লুইসগেট প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের পরিবহন সুবিধার দাবিতে স্মারকলিপি

আপডেটের সময় : ০৩:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬