ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার রংপুরে উৎসবমুখর পরিবেশে সাফল্যের বার্ষিক কবি-লেখক মিলনমেলা অনুষ্ঠিত বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি তেঁতুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পাঁচ বছরের ট্যাক্স মওকুফের উদ্যোগ, শান্তি-সম্প্রীতির আহ্বান আলম মোল্লার মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, গ্রেপ্তার হয়নি কেউ উজিরপুরের হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার ৭ নভেম্বর জিয়াউর রহমান পদক্ষেপ না নিলে বাংলাদেশ থাকত না: এম সাখাওয়াত হোসেন

মাধবপুরে তেলবাহী পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, দুই দিনে উধাও ৪ হাজার ২৯২ লিটার

  • আপডেটের সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩৯ সময় দৃশ্য
১০৪

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে বিশেষ পাইপ সংযুক্ত করে তেল চুরির ঘটনা ঘটেছে। গত দুই দিনে পাইপলাইন থেকে অন্তত ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে বলে জানিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। এ ঘটনায় নোয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ সংঘবদ্ধ একটি চক্র জড়িত বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি নামক স্থানে জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের নজরে আসে পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির বিষয়টি। পরে অনুসন্ধান চালিয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে তেল মজুতের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া বাড়িতে তেল সংরক্ষণের জন্য তৈরি দুটি বড় গর্তের সন্ধান পাওয়া যায়।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার আগের রাতে ইসলাম উদ্দিনকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তিনি নিরাপত্তাকর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেন বলেও অভিযোগ করেন তিনি।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মনিরুল ইসলাম বলেন, ইসলাম উদ্দিনসহ সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত বলে তাঁদের অভিযোগ। একই অঞ্চলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে।

জিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে কনডেনসেট চুরি করা হতো। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিটিসিএলের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

মাধবপুরে তেলবাহী পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, দুই দিনে উধাও ৪ হাজার ২৯২ লিটার

আপডেটের সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬