
এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর (ক্যাটফিশ) মাছ চাষের দায়ে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে জাহাঙ্গীর আলম (পিতা: আব্দুর রউফ) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসিকিউশনে দায়িত্ব পালন করেন। অভিযানে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয় সচেতন নাগরিকরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিষিদ্ধ মাছ চাষের বিরুদ্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। জনস্বার্থে নিরাপদ খাদ্য ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত সময়/রেবারা


















