ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ। প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নতুন জাতীয় বেতনকাঠামোর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আল আইন আবুধাবীতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই দুই কারখানা ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন মেঘনায় ধরা পড়েছে ২.৭ কেজির ওজনের একটি ইলিশ,  সৌমাহানী ঘাটে বিক্রি ১০ হাজার ৮০০ টাকায় বরিশালে এমপি মজিবর রহমান সরোয়ারকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ফুলেল শুভেচ্ছা

মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার

  • আপডেটের সময় : ০৫:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১০৭ সময় দৃশ্য
২০৪

এম এ বাছির রাজা, মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯

বুধবার দিবাগত রাত ৩ টার দিগে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জানতে পারে, রসুলপুর এলাকার একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে র‌্যাবের দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হয়। অপরজন পালিয়ে যায়।

আটক ফাতেমা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতঘরের খাটের নিচে থাকা দুটি পাটের বস্তা তল্লাশি করে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফাতেমা বেগম রসুলপুর এলাকার বাবুল মিয়ার স্ত্রী এবং আবুল কাশেম ও পুতুল বেগমের মেয়ে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি ও তাঁর পলাতক সহযোগী পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‌্যাব-৯-এর সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ফাতেমাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ। প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ

মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার

আপডেটের সময় : ০৫:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬