ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ। প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নতুন জাতীয় বেতনকাঠামোর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আল আইন আবুধাবীতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই দুই কারখানা ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন মেঘনায় ধরা পড়েছে ২.৭ কেজির ওজনের একটি ইলিশ,  সৌমাহানী ঘাটে বিক্রি ১০ হাজার ৮০০ টাকায় বরিশালে এমপি মজিবর রহমান সরোয়ারকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ফুলেল শুভেচ্ছা

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

  • আপডেটের সময় : ০১:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৩৫ সময় দৃশ্য
২৫৫

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় করেছেন, এত পাপ করেছেন, তার পরিণতি তাকে ভোগ করতে হবে। এ সময় ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, বাদ দিন; শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না। বুধবার (২৬ আগস্ট) রাঙামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। এ সময় তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের বণ্টন নিশ্চিতের দাবি জানান এনসিপির এই নেতা।

জেলা পরিষদের বর্তমান গঠন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, জেলা পরিষদগুলোর নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে দলীয় লোকজন দিয়ে গঠন করা হয়েছে এবং এসব পরিষদ দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জেলা পরিষদ গঠন করতে হবে। পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সারজিস বলেন, পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।

Tag :

অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ। প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

আপডেটের সময় : ০১:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬