ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার রংপুরে উৎসবমুখর পরিবেশে সাফল্যের বার্ষিক কবি-লেখক মিলনমেলা অনুষ্ঠিত বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি তেঁতুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পাঁচ বছরের ট্যাক্স মওকুফের উদ্যোগ, শান্তি-সম্প্রীতির আহ্বান আলম মোল্লার মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, গ্রেপ্তার হয়নি কেউ উজিরপুরের হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার ৭ নভেম্বর জিয়াউর রহমান পদক্ষেপ না নিলে বাংলাদেশ থাকত না: এম সাখাওয়াত হোসেন

শেখ হাসিনার ফিরে আসা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২

  • আপডেটের সময় : ০৬:২৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১২৯ সময় দৃশ্য
২৬০

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং করার ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কামারপাড়া এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে। শুক্রবার (২৩ অক্টোবর) মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার নবগ্রাম তালপাড়া গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল সরকার (৫০) এবং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ (৪৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অটোরিকশায় মাইক লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচার চালানো হয়। মাইকিংয়ে বলা হয়, আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরবেন। এ সময় দলমত-নির্বিশেষে সবাইকে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার শেষ সীমানায় কামারপাড়ার কাছাকাছি অটোরিকশায় করে অল্প সময়ের জন্য মাইকিং করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

শেখ হাসিনার ফিরে আসা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২

আপডেটের সময় : ০৬:২৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬