মো রমজান আলী,আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল করা ও কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে এক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মোঃ নূরে আলম বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় এবং কর্মক্ষেত্রে পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনের ঐক্য সুদৃঢ় রাখা অত্যন্ত জরুরি। কর্মচারীদের যেকোনো যৌক্তিক দাবি আদায়ে জেলা শাখা সবসময় প্রস্তুত রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ ফরিদুর রহমান। বক্তারা সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং কর্মচারীদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, আটোয়ারী উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব মোঃ খাদিজুল ইসলাম মিন্টু-র সভাপতিত্বে সভার কাজ সুচারুরূপে পরিচালিত হয়।
সভায় স্থানীয় উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মচারীরা আগামী দিনে সংগঠনের সার্বিক কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে সকলের উপস্থিতিতে দিকনির্দেশনামূলক আলোচনা মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।