পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: বরিশালের আলেকান্দা সরকারি কলেজে ‘আমার প্রিয় ক্যাম্পাস’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
১৫ ই অক্টোবর বৃহষ্পতিবার দুপুর ১২ঘটিকায়
এই পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়। উল্লেখ্য ১১ ই অক্টোবর রবিবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক সুলাইমান হাওলাদার এর পরিচালনায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।
পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. লিয়াকত হোসেন। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।