ঢাকা ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪
মোঃ আব্দুল আওয়াল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল রবিবার (১২ই মে ২০২৪) প্রকাশিত হয়েছে। উক্ত ফলাফলে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন।
ওসি মোঃ সাজ্জাদ হোসেন এর সেজ মেয়ে মোছা: সালমা সুভা স্নেহা-২০২৪ সালে ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস স্কুল এন্ড কলেজ হতে অংশ গ্রহন করে বিজ্ঞান বিভাগে জিপি-A-5 গোল্ডেন প্লাস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন এর সেজ মেয়ে মোছা: সালমা সুভা স্নেহা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়েছেন এতে মেয়ের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, সে পরবর্তী জীবনে মানবিক ও মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হতে পারে। তিনি বলেন, শুধু লেখাপড়ায় ভলো হলেই নয়? সকলের কাছে দোয়া চাই এবং দোয়া করি, আল্লাহ পাক যেন একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেন। সে যেন দেশ ও জাতির কল্যাণে মানবিক ভালো করতে পারে।
এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী আগামীতে আরো ভালো ফলাফল করুক এই কামনা করছি। সেই সাথে তিনি কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরকেও অভিনন্দন জানিয়েছেন। আর যারা এবার অকৃতকার্য হয়েছে আগামীতে তাদেরকে আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST