সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের হাতে গাজা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) রাত আনুমানিক ১০ টায় ফুলবাড়ী উপজেলার ২য় ধরলা ব্রীজ চেকপোস্টে পুলিশ সন্দেহভাজন ভাবে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল সহ ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার করে।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া ২১ নং ওয়ার্ড এলাকার মাদক কারবারি বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মন্ডল (৩৩)। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন ফুলবাড়ী থানাকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এধরনের অভিযান আমরা অব্যাহত রাখব।