গাইবান্ধা প্রতিনিধি:
এককালীন অনুদানের মাধ্যমে দরিদ্র চরাঞ্চলীয় পরিবারগুলোর জীবনযাত্রায় টেকসই পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়াতে শুরু হয়েছে ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ প্রকল্প’। আন্তর্জাতিক সংস্থা ‘গিভডিরেক্টলি’-এর সহযোগিতায় এবং স্থানীয় সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’-এর বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফুলছড়ির ফুলছড়ি, ফজলুপুর, এরেন্ডাবাড়ি এবং সাঘাটার হলদিয়া ইউনিয়নের মোট ৮ হাজার ৫০০ পরিবারকে দুই কিস্তিতে সর্বমোট ৬০ হাজার টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রথম কিস্তিতে চলতি নভেম্বরে ৯ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আগামী ডিসেম্বরে বাকি ৫১ হাজার টাকা পৌঁছানো হবে।
এম. আবদুস্ সালাম জানান, অর্থ ব্যবহারের ক্ষেত্রে কোনো শর্ত চাপানো