মোহাম্মদ কাওাছার হোসেন গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে যুব ফ্রন্ট বাংলাদেশের উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত এ কাউন্সিলে মোহাম্মদ সিফাত হোসেনকে সভাপতি এবং রিয়াজুল শরীফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বরিশাল উত্তর জেলা যুব ফ্রন্টের সভাপতি মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মো. আব্দুর রব শিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আমির মোহাম্মদ কাজী আবুল খায়ের এবং বরিশাল উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মামুন শিকদার।
কাউন্সিলে যুব ফ্রন্ট বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সিফাত হোসেন ও সাধারণ সম্পাদক রিয়াজুল শরীফের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আবেদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার ইমাম ও খতিব মোহাম্মদ আব্দুল আল মওদুদ।