আলোকিত সময় ডেস্ক নিউজঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন মোস্তফাপুর বালুপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে আপন সন্তানকে হত্যা করে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছেন মা।
হৃদয় বিদারক এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে মোস্তাফাপুর গ্রামের মাহাতাব হোসেনের পুত্র শাকিল (২৭) মাদকাসক্ত, এনিয়ে স্ত্রী স্বর্না আখতার (২৩) এর সাথে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
আজ (১৮ অক্টোবর) রবিবার সন্ধ্যা ৬ টার পর সবাই বাজারে গেলে শাকিলের স্ত্রী স্বর্না আখতার ছেলে সাফায়েত হোসেন (৪) কন্যা রাইসা আখতার (১) শ্বাসরোধ করে হত্যা করেন।
এবং পরবর্তীতে গলায় ওরনা পেচিয়ে নিজে আত্বহত্যা করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ইতিমধ্যে ঘটনা স্থলে এসেছি,প্রকৃত কারন জেনে পরবর্তীতে জানানো হবে।