(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রনপাগলী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে নানা আয়োজন। পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সপ্তমী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন ভক্তরা। ভক্তদের মধ্যে উপস্থিত ছিলেন, বিস্মিত,অভিজিৎ,তুষার শান্ত প্রমূখ।
আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। এদিন প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা।
দুর্গোৎসব উপলক্ষে রনপাগলী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরসহ উপজেলা চিলমারীতে আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজয়া দশমীকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের প্রত্যাশা রয়েছে। ধর্মীয় উৎসবটি সবার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।