হারুন অর রশিদ, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, নীলফামারী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাতে জলঢাকা পৌরসভার থানামোড় এলাকায় তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়।
আটক শহিদুল ইসলাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি মৃত ইয়াকুব আলী ও মোছা. হাসনা বেগমের ছেলে। মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি মামলার তদন্তে শহিদুল ইসলামের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
জলঢাকা থানার এফআইআর নং-২৪, তারিখ ২১ ডিসেম্বর ২০২৫ এবং জিআর নং-২৬২, তারিখ ২১ ডিসেম্বর ২০২৫। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। থানা পুলিশ জানায়, আটক শহিদুল ইসলামকে বুধবার সকালে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে।
আলোকিত সময়/রেবারা