পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে বরিশালে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
১২ ই অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব মোঃ মামুন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জেলা মহিলা অধিদপ্তরের মেহেরুন নাহার মুন্নী এবং হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালমা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল।
কন্যাশিশুর সুরক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষা ও স্বপ্নপূরণের সুযোগ সৃষ্টি করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
কন্যাশিশুর জন্য গড়ে তুলি বৈষম্যহীন, নিরাপদ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার উপহার দেয়া হয়।