অনলাইন প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
এসআরবির পাঠানো বার্তায় জানানো হয়, বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।