খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি: রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কুইক রেসপন্স টিমের (QRT) যৌথ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ১১ অক্টোবর দুপুর ২:৩৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়নের পারঘাট সর্দারপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক-এর সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি'র এসআই (নিঃ) ভূষন চন্দ্র বর্মন, সঙ্গীয় অফিসার-ফোর্স এবং QRT-এর একটি চৌকস টিম তারাগঞ্জ।
উপজেলার ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়নের পারঘাট সর্দার পাড়ার এরশাদ আলীর পুকুর পাড়ে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন পারঘাট সরদারপাড়া গ্রামের মৃত নুর ইসলাম ছেলে আকবর হোসেন (৩৮), মাসুদ (৪৭), ও কোতোয়ালি সদর ঈশ্বরপুর জোলাপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ফারুক (৩০), একই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে জরেজ ওরফে ভুট্টু (৫৬),
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকালে আসামিদের দেহ তল্লাশি করে মোট ৮০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এর মধ্যে আকবর হোসেনের কাছ থেকে ৪০ পিস, মাসুদের কাছ থেকে ১৭ পিস, ফারুকের কাছ থেকে ১৫ পিস এবং জরেজ ওরফে ভুট্টুর কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান শেষে জব্দকৃত আলামত ও অভিযুক্তদের তারাগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়েছে। এই ঘটনায় তারাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে জেলা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।