স্টাফ রিপোর্টার গাজীপুর:গাজীপুরে ভুয়া স্বাক্ষর, জাল দলিল শ্রমিকের নামে টি-ফর্ম বাণিজ্য ও মালিককে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, রেজিঃ নং- বি-৪৬৫৪ এর কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কামরুল হাসানের বিরুদ্ধে গাজীপুরে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে,গত ০৬/১০/২০২৬ ইং, সকাল ১১:০০ ঘটিকায় গাজীপুর ডিসি অফিসের সামনে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করেন। এ সময় শ্রমিকরা লাল পতাকা হাতে দুনিয়ার মজদুর এক হও স্লোগানে রাজপথ মুখরিত করে। মানববন্ধনে ব্যানারে কামরুল হাসানের ছবিতে লাল ক্রস চিহ্ন দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ছবিতে,কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন, সভাপতি একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটি,বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোছাঃ আসমা আক্তার ও সাংগঠনিক সম্পাদক মোঃ সফি উদ্দিন।
বক্তারা অভিযোগ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কার্যকরী কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, শ্রম অধিদপ্তরে জাল দলিল জমা দিয়েছেন কামরুল হাসান। যার মামলা নং- ১৩৮০/২০১৮। গাজীপুরে চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে ৫টি মামলা চলমান। দীর্ঘদিন যাবত তিনি শ্রমিকদের ডেকে এনে ইউনিয়নের নামে টি-ফর্ম করে, পরে মালিকের সাথে যোগসাজশে সেই শ্রমিককে চাকরি থেকে বের করে দেন এবং সেই শ্রমিক দিয়েই মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।
নেতৃবৃন্দ আরও বলেন, তার এই শিল্পবিরোধী কার্যকলাপের কারণে গাজীপুর-শ্রীপুরের দিপ্তী গ্রুপের ০৬টি কারখানা বন্ধ হয়ে গেছে,যেখানে ৮ হাজারের বেশি শ্রমিক কাজ করতেন। সফিপুরের এমএসএস টেক্সটাইল ও এমএসএস স্পিনিং মিলস-এ গুজব ছড়িয়ে অরাজকতা ও ভাংচুরের কারণে কারখানাটি আজও পুরোপুরি চালু করতে পারেনি মালিকপক্ষ।
চলমান মামলা:
১. ফৌজদারি মামলা নং ১৩৮০/১৮, গাজীপুর - সিআইডি চার্জশিট দিয়েছে, ৪৫ দিন জেল খেটেছেন।
২. সি আর মামলা ৩১৩/২০২৪
৩ কালিয়াকৈর থানা মামলা নং ৯(১২৩)/২০২৩
৪ টঙ্গী পশ্চিম থানা মামলা নং ২(২)/২০২৩
৫. জয়দেবপুর থানা ফৌজদারি মামলা নং ৯, তারিখ ০৮/০৭/২০২৬
বক্তারা বলেন, বহুবার শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, ডিজিএফআই, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ ১২টি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই ব্যক্তি কিভাবে একই সাথে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্টস প্রগতিশীল ফেডারেশন দুটির সাধারণ সম্পাদক থাকে তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ১০ জন সহ বিভিন্ন কারখানার শ্রমিক নেতৃবৃন্দ,নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, *অবিলম্বে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন কর্তৃক কামরুল হাসানকে স্থায়ীভাবে বহিষ্কার করে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় ০৬/১০/২০২৬ এর পর থেকে গাজীপুরের সকল কারখানায় লাগাতার আন্দোলন চলবে,পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।