মোঃ আবদুল্লাহ আল মামুন দুবাই প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল মিডিয়া অথরিটির মহাসচিব মোহাম্মদ সাঈদ আল শেহি ‘ফেডারেশন অফ আরব নিউজ এজেন্সিস’ (FANA)-এর সভাপতি হিসেবে দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। আবুধাবিতে অনুষ্ঠিত ফেডারেশনের ৫২তম সাধারণ সভায় এই নির্বাচন সম্পন্ন হয়। এটি যৌথ আরব গণমাধ্যম প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার স্বীকৃতি এবং আঞ্চলিক গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে দেশটির শক্তিশালী উপস্থিতিরই প্রতিফলন।
আলোকিত সময়/রেবারা