স্টাফ রিপোর্টার, বগুড়াঃ ২০২৬-২৭ অর্থবছরের উপজেলা উন্নয়ন সহায়তা খাত থেকে বগুড়া সদর উপজেলায় গরিব মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী নারী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ। এ সময় গরিব মেধাবী শিক্ষার্থী, প্রতিবন্ধী নারী ও হতদরিদ্রদের মাঝে ১০২টি বাইসাইকেল, ২৪টি হুইলচেয়ার এবং ৪৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বগুড়া সদর উপজেলা পরিষদ।