ঢাকা ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সাগর সাগর হোসাইন, বদলগাঁছী(নওগাঁ) প্রতিনিধিঃ,
নওগাঁর বদলগাছী উপজেলার সোহাসা গ্রামের একটি আম বাগান থেকে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধের নাম এচাহক (৬৫)। বাড়ি বদলগাছী সদর ইউনিয়নের সোহাসা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঐ বৃদ্ধ নিজ বাড়ির পাশে একটি আম বাগানের আমের গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
আরও জানা যায়,পরিবারের উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন,সংবাদ পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় একটি ইউ ডি মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST