পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণ ও মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৩০ শে আগস্ট সকালে বরিশালে সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের নবগঠিত কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, সদস্য সচিব গোলাম মুক্তাদির মুরাদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক চিশতিসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বরিশাল মহানগর কমিটির আহ্বায়কসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।