প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১০:৫৩ পি.এম
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নগরীর রাজা বাহাদুর সড়ক থেকে র্যালিটি শুরু হয়।
বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে শেষ হয়।
উক্ত র্যালিতে মহানগর বিএনপির আওতাধীন ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো র্যালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালি শেষে কেন্দ্রীয় কারাগারের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
ই-পেপার