
পারভেজ মাহমুদ,বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা–২০২৬। এর অংশ হিসেবে বরিশালেও পরীক্ষার আয়োজন করা হয়।
শনিবার ১৪ই নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল সদর কেন্দ্রে বরিশাল জেলা স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ৬৪ জেলায় একযোগে নার্সারি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উক্ত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা এবং জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং পড়াশোনায় উৎসাহিত করা এই আয়োজনের অন্যতম লক্ষ্য।পরীক্ষাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বরিশাল জেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা শাখার আয়োজনে উক্ত পরীক্ষায় প্রায় ৪শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরীক্ষার ব্যাপারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা শাখার আহবায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন অত্যন্ত মনোরম পরিবেশে কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। অভিভাবকরাও পরীক্ষার কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
আলোকিত সময়/রেবারা