পারভেজ,বরিশাল প্রতিনিধি: শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকারসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, সুস্থ বিকাশ ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ শিশু একাডেমির দীর্ঘ ৫০ বছরের পথচলা এবং শিশুদের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আয়োজনে শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।