পারভেজ মাহমুদ,বরিশাল প্রতিনিধিঃ সোনালী ব্যাংক পিএলসি-এর বরিশাল ও ফরিদপুর জেনারেল ম্যানেজার’স অফিসের যৌথ উদ্যোগে বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৪ ই অক্টোবর বুধবার দিনব্যাপী ‘বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শওকত আলী খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার জনাব মোঃ জসীম উদ্দিন খান। তিনি তার স্বাগত বক্তব্যে আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য ও তার অঞ্চলের বিভিন্ন সূচকের অগ্রগতি তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবসায়িক ডিজিটাল ব্যাংকিং এর প্রসার বৃদ্ধি ও ভবিষ্যৎ এ ধরনের প্রোডাক্ট বিপননে কৌশল নির্ধারণে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শওকত আলী খান বিগত বছরের অর্জন সুসংহত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন এবং ব্যাংকের নতুন গুনগত ঋণ বিতরণ বৃদ্ধি ও শ্রেনীকৃত ঋণ আদায়ের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
এছাড়াও ফরিদপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার ইনচার্জ জনাব মোঃ তানজিমুল ইসলাম ফরিদপুর অঞ্চলের ব্যবসায়িক অবস্থা তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকসেবার মান বৃদ্ধি, আধুনিক ও স্মার্ট ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ,নতুন ডিজিটাল প্রডোক্ট সমূহ সম্পর্কে গ্রাহকদের অবহিতকরণ, নতুন ঋণ বিতরণ বিশেষ করে এসএমই বিতরণ ও শ্রেণিকৃত ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণ এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বিভাগীয় ব্যবসায়িক সম্মেলনে বরিশাল ও ফরিদপুর অঞ্চলের নির্বাহীগন এবং সকল শাখা ব্যবস্হাপকবৃন্দ অংশগ্রহন করেন।