পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরিশাল অনির্বাণ স্কুলে ক্লাস পার্টি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮শে নভেম্বর দিনব্যাপী নগরীর ২৩ নং ওয়ার্ড অবস্হিত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে কেক কাটা, আনন্দ-উল্লাস ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে ক্ষুদে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব ও বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন শিকদার জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন, বরিশাল মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. বাবুল হাওলাদার এবং কেন্দ্রীয় বাকশিসের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বাকশিসের সভাপতি অধ্যক্ষ আবু রেজা মোহাম্মদ মঞ্জুরুল হক জিসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল অনির্বাণ স্কুলের বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি মো. হাসিব আহসান মালিক।
এ সময় বরিশাল অনির্বাণ স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ মাসুম বিল্লাহ এবং প্রধান শিক্ষক দিলরুবা আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অতিথিদের স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং তাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও বিদ্যালয়ের প্রতি আন্তরিকতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আলোকিত সময়/রেবারা