ঢাকা ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩
এম এন আলম , চট্টগ্রাম।
পুরো বাংলাদেশে চলছে সাময়িক বিদ্যূৎ সমস্যা , সরকার চেষ্টা করছে এই সমস্যা দ্রুত সমাধানের জন্য। অত্যান্ত দুঃখের বিষয় হল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামে বিদ্যূৎ চলে যাওয়ার সাথে সাথে মোবাইল নেটওয়ার্ক তথা সামাজিক যোগাযোগ সহ বিছিন্ন হয়ে রীতিমতো ভূতূরে পরিবেশের সৃষ্টি হয়। প্রসঙ্গত ছায়ানীবির এই গ্রামে রয়েছে প্রায় দশ হাজার মানুষের বসবাস | বর্তমানে বাংলাদেশে সামাজিক যোগাযোগ ও মোবাইল যোগাযোগের ব্যাপক প্রসার ঘটলেও অত্র গ্রামে শুধুমাত্র একটিমাত্র মোবাইল অপারেটর রবি ও যার একটি মাত্র টাওয়ার রয়েছে যেটি স্বাভাবিকভাবে পর্যাপ্ত নয় তথাপি বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা না থাকায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পুরো দশ হাজার লোকদের সাথে স্থানীয়ভাবে যোগাযোগ ও অত্র এলাকার প্রায় ৩০০ প্রবাসীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে সবাই উৎকণ্ঠা ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জীবন যাপন করছে।
এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ( রবি অপারেটর ) সুদৃষ্টি কামনা করছি, উপরোল্লেখিত বিষয়টি সার্বিক বিবেচনা করে অনতিবিলম্বে এ ব্যাপারে কার্যকরী ভূমিকা গ্রহণ করলে এলাকাবাসী অনেক উপকৃত হবে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST