ঢাকা ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫
মোঃ শাহিন হোসেন, যশোর থেকেঃ
আজ ২১ নভেম্বর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি’র বিজিবি স্ক্যানিং রুমে ০১ জন আসামীসহ (পাসপোর্টধারী যাত্রী) ১০,০০০ (দশ হাজার) ইউএস ডলার এবং ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) সৌদি রিয়াল আটক করে। আটককৃত ব্যক্তির ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ইউএস ডলার এবং সৌদি রিয়াল পাওয়া যায়।
আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গত ২০ নভেম্বর ব্যবসায়ী কাজে ভারতে গমন করে এবং ভারতের কলকাতায় অবস্থানকালীন বাংলাদেশী নাগরিক লিটু তাকে রিয়াল ও ইউএস ডলারগুলো হস্তান্তর করে এবং বাংলাদেশে আসার পর জনৈক ব্যক্তি ফোনে যোগাযোগ করে তার কাছ থেকে উক্ত রিয়াল ও ইউএস ডলারগুলো সংগ্রহ করবে বলে জানা যায়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ শফিকুল ইসলাম(৪৬), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, গ্রাম-হরনাথ ঘোষ রোড, পোস্ট-লালবাগ, থানা-লালবাগ, জেলা-ঢাকা (পাসপোর্ট নাম্বর B 00745663) । আটককৃত ইউএস ডলার এবং সৌদি রিয়ালের সর্বমোট সিজার মূল্য ৪৮,২০,০০০/- (আটচল্লিশ লক্ষ বিশ হাজার) টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, ভারত হতে বাংলাদেশে ডলার ও রিয়াল পাচারের তথ্যের ভিত্তিতে পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ডলার ও রিয়াল পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST