ঢাকা ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯
ইরফান সুজন ॥ নতুন একটি ব্রিজের জন্য বহু আবেদন করে,বছরের পর বছর অপেক্ষার পরেও জনপ্রতিনিধিদের কাছ থেকে সাড়া পেলেন না বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ভানান গ্রামের সাধারণ মানুষ।
আবেদনের পরে নতুন করে ব্রিজটি নির্মাণ করে দেয়া না হলেও ওই সময়ে জনপ্রতিনিধিদের কাছ থেকে ঝুঁড়ি ঝুঁড়ি আশ্বাস পেয়েছিলেন তারা। সরেজমিনে দেখাগেছে আয়রণ ব্রিজটি দিয়ে কয়েকটি গ্রামের সাধারণ মানুষের চলাচল রয়েছে তবে বর্তমানে ব্রিজটি বাঁশের সাঁকোতে পারিণত হওয়ায় অসুবিধায় পড়েছে কোমলমতি শিক্ষার্থী,বৃদ্ধজন’রা এবং প্রসূতি মায়েরা। বিশেষ করে প্রাথমিকের শিক্ষার্থীরা ওই ব্রিজটি পারাপারের সময় অনেকবার দুর্ঘটনার শিকারও হয়েছে বলে জানাগেছে। অনেক বছর ধরে স্থানীয়রা নিজ খরচে ওই ব্রিজটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তুললেও তা বেশিদিন স্থায়ী না হওয়ায় দূর্ভোগ থেকেই যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দাবী জানিয়েছেন অচিরেই ব্রিজটি পুর্ননির্মাণ করে তাদেরকে অসহনিয় দুর্ভোগের হাত থেকে রক্ষা করা হোক।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST