খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি: রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৪ অক্টোবর, রাত সাড়ে ১০ টার সময় মিঠাপুকুর উপজেলার বলদি পুকুর বাসস্ট্যান্ডের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর সার্বিক দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ডিবি পুলিশের এসআই (নিঃ) আবু ছাইয়ুম তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস টিম নিয়ে মিঠাপুকুর উপজেলার
৩ নং পায়রাবন্দ ইউনিয়নের সালাইপুর বলদি পুকুর বাসস্ট্যান্ডের , মামা ভাগিনা হোটেল'-এর ভেতর অভিযান চালান।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে নুর হোসেন। এ সময় ডিবি’র চৌকস টিমটি সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধাওয়া করে ঘটনাস্থলেই তাকে আলামতসহ হাতেনাতে আটক করে। পরে তল্লাশি চালিয়ে আসামির পকেটে থাকা ২০ (বিশ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত নূর হোসেন । মিঠাপুকুর উপজেলার অবিরাম নুরপুর গ্রামের মৃত নুর আলমের ছেলে মোঃ নুর হোসেন (২৮), অভিযান শেষে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ অভিযুক্তকে নূর হোসেনকে মিঠাপুকুর থানায় এনে এজাহার দায়ের করা হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।