লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ছয়জন অনলাইন জুয়াড়ি আটক করেছে লালপুর থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চররূপুর এলাকার মোঃ শিমুল হোসেন (২৪), লালপুর উপজেলার পাইকপাড়া হাটপাড়া গ্রামের মোঃ মামুন আলী (১৯), মোঃ নয়ন আলী (২৭), আটটিকা গ্রামের মোঃ মামুন উদ্দিন (২৭), বিদিরপুর গ্রামের রুপ কুমার (২০) ও পাইকপাড়া গ্রামের মোঃ মিরাজুল ইসলাম (২৫) ।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ২৬ নভেম্বর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত সময়/রেবারা