ঢাকা ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩
চট্টগ্রাম প্রতিনিধি :
গত ০৮ অক্টোবর ২০২৩ ইংরেজি তারিখে ফটিকছড়ি উপজেলার ১১ নং সুয়াবিল ইউনিয়নের অন্তর্গত শোভনছড়ি উচ্চ বিদ্যালয় এর সেমিপাকা ভবনের কাজ উদ্বোধন করেন ফটিকছড়ি মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সাংসদ জনাবা খাদিজাতুল আনোয়ার সনি এম পি মহোদয়।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভার সভাপতিত্ব করেন শোভনছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আলম সাহেব, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা খাদিজাতুল আনোয়ার সনি এম পি। তিনি বিদ্যালয়ের ক্রয়কৃত জমি, অবকাঠামো ও চলমান শ্রেণি কার্যক্রম দেখে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক -শিক্ষিকা, প্রবাসীবৃন্দ ও স্থানীয় জনগণের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং তৎক্ষনাৎ অবকাঠামো নির্মাণের জন্য এক লক্ষ টাকার ডিও লেটার প্রদান করেন এবং ফটিকছড়ি উপজেলা থেকে দুইবার নির্বাচিত এম পি , প্রয়াত দানবীর আলহাজ্ব রফিকুল আনোয়ারের সূযোগ্য কন্যা প্রধান অতিথির ভাষনে ভবিষ্যতে বিদ্যালয়ের সবধরনের সহযোগিতায় পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মোহাম্মদ রাশেদুল আলম এর উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শোভনছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শোভনছড়ি রেমিট্যান্স ফাইটার গ্রুপের সম্মানিত সকল সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST