উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরউপজেলার ১নং সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ ফজলুল হক বিশ্বাস নির্বাচনী গণসংযোগ করেছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সম্প্রতি সাতলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিমপাড় এলাকার মোল্লা বাড়ি ও বিশ্বাস বাড়িসহ আশেপাশের এলাকাগুলোতে এ গণসংযোগ চালানো হয়।
গণসংযোগকালে এডভোকেট মোহাম্মদ ফজলুল হক বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে তিনি আগামী নির্বাচনে সকলের দোয়া, সাহায্য ও সমর্থন প্রার্থনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রার্থীর সমর্থক-কর্মীবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।