ইয়ামিন হোসাইন সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে জেলা সমাজসেবা কার্যালয় ও সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে জানানো হয়, সিরাজগঞ্জ পৌরসভার ১, ২ ও ১১ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় শিগগিরই তথ্য সংগ্রহ শুরু করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. শাহাদাত হোসাইন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. হেদায়েতুল ইসলাম ফ্রুট, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইবনে জায়েদ হাসু, জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম বাদশাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।