ঢাকা ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মে ২২, ২০২০
মোঃ ফিরোজ হোসাইন
অাত্রাই নওগাঁ প্রতিনিধি.
করোনা ভাইরাস কোভিড- ১৯ ক্রান্তিকালে ও আসন্ন ঈদ উপলক্ষে নওগাঁ পুলিশ সুপারের নিজস্ব অর্থায়নে আত্রাই উপজেলার ৪১জন গ্রামপুলিশের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে আত্রাই থানা চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম গ্রামপুলিশ সদস্যদের মাঝে উপহার হিসাবে এই খাদ্য সামগ্রীর প্যাকেট হাতে তুলে দিলেন । এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, সেলাই ও লুঙ্গি ।
এসব ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন অাত্রাই থানার অফিসার ইনচার্জ মো.মোসলেম উদ্দিন সহ আত্রাই থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীরা ৷


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST