ঢাকা ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
বিনোদন রিপোর্টার,অার কে রিপন :
আসন্ন ঈদ উল- আযহা উপলক্ষে নতুন একটি রোমান্টিক গানের মিউজিক ভিডিও এসেছে দোষ শিরোনামে। গানটি ইউটিউব চ্যানেল আই -গ্লাস মিউজিক এর ব্যানারে প্রকাশ পেয়েছে ২৪/০৭/২০ তারিখে । গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পি জয়। কথা লিখেছেন লক্ষণ কুমার আর সুর ও সংগীত আয়োজন করেছেন বাংলাদেশের খুবই জনপ্রিয় লীড গীটারিস্ট এবং কম্পোজার রাজীব হোসাইন। সারাক্ষন ভালবাসার খুনসুটি আর মান অভিমানের অপূর্ব কথা দিয়ে সাজানো হয়েছে গানটি। এটি শুধু গানই নয় মিউজিক্যাল ড্রামা। এমনটি বলছিলেন গানের গীতিকবি লক্ষণ কুমার। তিনি আরও বলেন গানটি যে কোন বয়সের কাপলদের কাছে ভাল লাগবে। বিশেষ কৃতজ্ঞতা মঞ্চ অভিনেতা মোঃ রাকিবের কাছে সর্বক্ষনিক পাশে থাকার জন্য। সুরকার রাজীব বলেন আমি সব সময় কাজের মান বজায় রাখার জন্য ভাল কথা নিয়ে কাজ করার চেষ্টা করি, কারণ ভাল কথার উপর ভাল সুর বা কম্পজ করা যায়। এই গানের সুর টা গতানুগতিক ধারার একটু বাইরে।গানটিতে মডেল হয়েছে শিল্পি জয় এবং রিয়া। আশা করি গানটি সবার ভাল লাগবে। কণ্ঠ শিল্পি জয় বলেন দোষ শিরোনামের গানটি নিয়ে আমি খুব আশাবাদী। গানের কথা এবং সুর অসাধারণ। আর একটি কথা আমরা শিল্পিসমাজ অন্য সবার মতো স্বাস্থ্য বিধি মেনে ঘরে এবং বাইরে সংগীতের কাজ করতে চাই। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এ দেশের জনপ্রিয় বেজ গীটারিস্ট আমিনুল ইসলাম সেলিম ভাইয়ের কাছে, সব সময় পাশে থাকার জন্য।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST