ঢাকা ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বুধবার দুপুরে প্রধান শিক্ষক আকেফিনা বেগম-এর সভাপতিত্বে জলবায়ু পরিবর্তন জনিত নেতিবাচক প্রভাব বিষয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রচারণার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাজিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সূর্য শিখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর ম্যানেজার লাল মোহন, অফিস ম্যানেজার মমতাজ আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST