ঢাকা ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রতিষ্ঠানের সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক সুমন মোল্লা।
বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ বসাক, শিক্ষক মোঃ হাফিজুর রহমান, মোঃ রাসেল মিয়া, নরোত্তম বাবু, কানিজ ফাতেমা প্রমুখ।
বক্তারা বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে। যথাসময়ে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার হলে অসদোপায় অবলম্বন থেকে সকলকে বিরত থাকার উপদেশ প্রদান করা হয়।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST