বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

 

হাইকোর্টের রায় অনুযায়ী অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা প্রদানের দাবি জানিয়ে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

১১ ই এপ্রিল শনিবার সকাল ১১ টায় অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে বরিশাল জেলার অবসরপ্রাপ্ত সকল শিক্ষক কর্মচারীরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারিদের অবসরকালীন সময়ের দুঃখ, কষ্ট ও দুর্দশার মধ্যে রয়েছে। অবসর

গ্রহণের ৩-৪ বছর পরে অবসর ভাতা ও কল্যাণ ভাতার অর্থ না পেয়ে একজন শিক্ষক কর্মচারির মৃত্যুবরণের মত

অমানবিক ঘটনাও রয়েছে।

 

অবসরপ্রাপ্ত শিক্ষকরা বলেন, চাকুরীরত অবস্থায় শিক্ষক কর্মচারীদের বেতন থেকে ১০ ভাগ টাকা কেটে রাখা হয়। কিন্তু অবসর গ্রহনের পর সেই টাকা গত ৭ বছর ধরে দেওয়া বন্ধ রয়েছে। এতে অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। এর থেকে পরিত্রানের জন্য বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষকরা।

 

মানববন্ধন  কর্মসূচি শেষে নগরীতে মিছিল করে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে বরিশাল সিটি কলেজে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest